• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের অনিদিষ্টকালের কর্মবিরতি অব্যাহত

সিসি নিউজ।। আরইবি ও পিবিএস একিভুূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে অনিদিষ্টকালের কর্মবিরতি পালন করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। গত ১ জুলাই থেকে এই কর্মবিরতি শুরু করেন তারা। অনিদিষ্টকালের কর্মবিরতি ৯ম দিনে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে অবস্থান করে দিনব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়। কর্মবিরতি চলাকালে বক্তৃতা দেন জলঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক মোর্শেদুল ইসলাম, ডোমার পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম নুরুজ্জামান, ডিমলা সমিতির এজিএম আব্দুল্লাহ আল কাফি, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির লাইন টেকনিসিয়ান সামসুল আলম প্রমূখ। সকালে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এরপর জেলা কার্যালয়ের সামনে অবস্থান নেন। কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার, ডিমলা, কিশোরগঞ্জ ও জলঢাকা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ