• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে নিজ বাড়ী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বন্যা আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজিরহাটের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত গৃহবধুর স্বামী আবু বকর সিদ্দিক ওরফে বাদশা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার কথা জানালেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম। তিনি আরো জানান, মরদেহ উদ্ধারের বিষয়টি প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, নিহত বন্যা আক্তার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজিরহাটের বাদশা মিয়ার স্ত্রী এবং নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের ফকিরপাড়ার বেলাল হোসেনের মেয়ে।

নিহতদের স্বজনরা জানান, বাদশা মিয়ার সাথে বন্যা আক্তারের পারিবারিকভাবে দুই বছর আগে বিয়ে হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে পারিবারিক বিষয়ে তার বাবার সাথে মোবাইলে কথা বলছিলেন, এ সময় হঠাৎ করে কল কেটে যায়৷ পরে পরিবারের লোকজন চেষ্টা করেও আর বন্যার সাথে যোগাযোগ করতে পারেনি৷

পরে প্রতিবেশীর মাধ্যমে তার স্বজনরা জানতে পারেন, তাদের মেয়ে মারা গেছেন। খবর পেয়ে তারা ছুটে আসে মেয়ের বাড়িতে। এ সময় নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ