• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মাটি খননের সময় রাইফেলের ৭৮টি কার্তুজ উদ্ধার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বাসা নির্মাণে মাটি খননের সময় রাইফেলের ৭৮টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সৈয়দপুর শহরের নতুন বাবু পাড়ার জনৈক কাজী গোলাম আব্দুল কাদেরের বাড়ি থেকে ওইসব কার্তুজ উদ্ধার করা হয়।

বাসার মালিক জানান, সকাল থেকে শ্রমিকরা বাসার সিঁড়ি নির্মাণের জন্য মাটি খননের কাজ করছিল। প্রায় ৩ ফুট গভীরে খননের সময় কার্তুজগুলোর সন্ধান পায়। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবগত করা হয়।

সৈয়দপুর থানার উপ-পরিদর্শক আব্দুল হামিদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কার্তুজগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পরিত্যক্ত এসব কার্তুজ থ্রি নট থ্রি রাইফেলের বলে জানান তিনি।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম জানান, এসব কার্তুজ স্বাধীনতা যুদ্ধের সময়কালীন বলে ধারনা করা হচ্ছে। সবগুলো কার্তুজ পরিত্যক্ত এবং ব্যবহার অনুপযোগী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ