• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’- এই প্রতিপাদ্য নিয়ে প্রতি বছরের মতো দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরপরে শ্রেষ্ঠ মৎস্যচাষী ও মৎস্যজীবিদের ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ্।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পলি রায়, উপজেলা মৎস্য অফিসার শাম্মী আখতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী ও সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ