• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে আ. লীগের শোক মিছিল ও সমাবেশ

সিসি নিউজ।। নীলফামারীতে শোকের মাসের কর্মসূচিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহিদদের স্মরণে শোক মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। মাসব্যাপী কর্মসূচির অংশে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে সমাবেশে মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, সহ-সভাপতি অক্ষয় কুমার রায়, হাফিজুর রশীদ মঞ্জু,  সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ