• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ জন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের জলঢাকা-রংপুর সড়কের অবিলের বাজার দক্ষিণ সোনা কুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন—নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি এলাকার নুরুল হকের ছেলে আনারুল হক (৩০) ও জলঢাকা পৌরসভার চেরেঙ্গা হাজী পাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মেজবাহুল ইসলাম মতিন (৪০)।

কিশোরগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, কয়েকজন শ্রমিক জলঢাকা থেকে মাইক্রোবাসে কাজের উদ্দেশ্য বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে তাদের মাইক্রোবাসটি জলঢাকা-রংপুর সড়কের অবিলের বাজার দক্ষিণ সোনা কুড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের দুই যাত্রী মারা যান এবং গুরুতর আহত হন আরও চারজন।

ওসি আরও জানান, স্থানীয়দের সহযোগিতায় আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ