• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের কালাইয়ে জাল সনদ ব্যবহার করে চাকুরি নেওয়া সহকারি প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা একটার দিকে কালাই উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেন  ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবকসহ এলাকাবাসী।
বিদ্যালয় সূত্রে জানা যায়,অভিযুক্ত সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল কালাই সরকারি ময়েন উদ্দিন উচবিদ্যালয়ে প্রায় ১৩ বছর ধরে শিক্ষকতা করছেন। তিনি নিয়ােগের সময় দারুল এহসান বিশ্ববিদ্যালয়র বিএড’র জাল সনদপত্র ব্যবহার করে তিনি এ চাকুরি নিয়েছেন  ।
বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের দষ্টি আকর্ষণ করার পরও কােন ব্যবস্থা গ্রহণ না করায় বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও স্থানীয় লােকজন তার বিরুদ্ধে মানববন্ধন করেন।
জাল সনদধারী শিক্ষককে অপসারণ করে একজন যােগ্য শিক্ষককে নিয়ােগ দেওয়ার দাবি জানান এলাকাবাসী।
অভিযােগের বিষয়ে ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক  সাইফুল ইসলাম বকুল বলেন,”আমি এই অভিযােগ অস্বীকার করছি। বর্তমান মহামান্য হাইকার্ট জাল সনদ বিষয় মামলার শুনানি অপক্ষামান রয়েছে। আশা করি সেখানে ন্যায় বিচার পাব।”
জয়পুরহাট জেলা মাধ্যমিক (ভারপ্রাপ্ত)  শিক্ষা অফিসার রুহল আমিন জানান ,অভিযােগের সত্যতা যাচাই কর তদন্ত শেষে দ্রুত প্রয়ােজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার মান ধরে রাখতে আমাদের প্রশাসন সর্বদা সতর্ক থাকবে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ