• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

লালমনিরহাটে পরাজিত প্রার্থীর কর্মীদের উপর হামলা

Hamla logoলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে শুক্রবার পরাজিত প্রার্থীর লোকজনের বসত-বাড়ি ও দোকানে হামলা চালায় আওয়ামীলীগের ক্যাডাররা। দুপুরে হাতীবান্ধা উপজেলার মিলন বাজার এলাকায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান সাতা’র ৩ কর্মীর দোকান ভাংচুর করেন স্থানীয় যুবলীগের ক্যাডার ভুট্টুসহ একদল সন্ত্রাসী বাহিনী। এসময় তারা ওই এলাকার মসজিদ’র পেশ ঈমাম আঃ লতিফকে মারধর করেন। সন্ধ্যায় গড্ডিমারী ইউনিয়নের হাটখোলা এলাকায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক শ্যামলের ক্যাডার বাহিনী পরাজিত চেয়ারম্যান প্রার্থী সাতার কর্মী আমিনসহ ৩ জনকে মারধর করেন। এর আগে বিকালে পাটগ্রাম উপজেলার বাউরা এলাকায় বিএনপি’র ১ কর্মীকে মারধর করেন আওয়ামীলীগের লোকজন। তবে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নব-নির্বাচিত চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু পরাজিত কর্মীদের বসত-বাড়ি ও দোকানে হামলা-মারধরের অভিযোগ অস্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ