• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে দুষ্কৃতিকারীর হামলায় নিহত ১

সিসি নিউজ।। নীলফামারীতে দষ্কৃতিকারীর হামলায় মো. মোখলেছার রহমান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জেলা জেলা সদরের রামনগর ইউনিয়নের বেরুবন্দ বসুনিয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় শুক্রবার নিহতের ছেলে মারুফ হোসেন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এলাকার বেরুবন্দ বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন মোখলেছার রহমান। এসময় বাড়ির প্রায় ২০০ গজ দুরে তার পথ রোধ করে চার থেকে পাঁচ জন দুষ্কৃতিকারী। তাদের এলোপাথারী ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন মোখলেছার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এঘটনায় নিহতের ছেলে মারুফ হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তসহ গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান আছে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ