• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে আ. লীগ নেতাকর্মীর বিরুদ্ধে ভাঙচুর অগ্নিসংযোগের পৃথক দুই মামলা দায়ের

সিসি নিউজ।। নীলফামারীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বাড়ি ও.ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পৃথক দুই মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে সদর থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিৎ করেছেন।
মামলা দুটি দায়ের করেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও তার ভাই ছোট এ.কে.এম বদিউল আলম সরকার।
ওই দুই মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. মাহাবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল আমিন স্বপন, সাবেক সভাপতি কামরুজ্জামান কামরুল, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ। দুই মামলার মধ্যে জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার নামীয় ৫১ জনকে এবং তার ভাই ছোট এ.কে.এম বদিউল আলম সরকার নামীয় ৪১ জনকে আসামী করেছেন। এছাড়াও মামলা দুটিতে অজ্ঞাত ৩৫০ জনকে আসামি করা হয়।
জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার অভিযোগ করেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের মতো নীলফামারীতে ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল বের করে। এসময় মামলার নামীয় ৫১জনসহ ১৫০ থেকে ২০০ ব্যক্তি শহরের বিভিন্ন স্থানে মিছিলে হামলা চালায়। এরপর বিকাল পৌনে চারটার দিকে উল্লেখিত ব্যক্তিরা তার বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
অপরদিকে তার ভাই এ.কে.এম বদিউল আলম সরকার অভিযোগ করেন, একই দিন বেলা তিনটার দিকে আসামীরা তার দোকানের সার্টার ভেঙ্গে ১৬লাখ টাকার ক্রীড়া সামগ্রী লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান ২০ লাখ বলে দাবি করেন।
সোমবার দুপুরে সদর থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ মামলা দুটির কথা নিশ্চিৎ করে বলেন,‘গতকাল রাতে (রবিবার) মামলা দুটি গ্রহণ করা হয়োছে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ