• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর ও সাভারে আজ রাতেই যৌথ অভিযান

সিসি নিউজ ডেস্ক।। তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা দিতে সাভার, আশুলিয়া ও গাজীপুর এলাকায় আজ সোমবার রাতেই সেনাবাহিনী, পুলিশ ও শিল্পপুলিশের যৌথ অভিযান শুরু করার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আজ সোমবার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান-বিজিএমইএ ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশৃঙ্খলায় জড়িত বহিরাগতদের সোমবার রাতের মধ্যে আইনের আওতায় আনার নির্দেশনা দিয়ে পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া অর্থনীতির চাকা সচল রাখতে আগামীকাল মঙ্গলবার থেকে সব কারখানা চালু রাখতে মালিকদের অনুরোধ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ