• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে অভিযানে আইসক্রিম ফ্যাক্টরি বন্ধ, জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর শহরে বাঁশবাড়ী মহল্লার আতিফা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। আজ বৃহস্পতিবার  দুপুরে ভোক্তা অধিকারের নীলফামারীর জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে ফ্যাক্টরিতে বন্ধ, আইসক্রিম তৈরির নকল ও ভেজাল উপকরণ জব্দ ও ফ্যাক্টরি মালিক মেরাজ আহমেদকে (৩৫) ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) শামসুল আলম। তাঁকে সহযোগিতা করেন সৈয়দপুর উপজেলা স্যানিটরি ইন্সপেক্টর আলতাফ হোসেন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
এডি শামসুল আলম জানান, সৈয়দপুর শহরের বাঁশবাড়ীতে অবৈধভাবে ওই আইসক্রিম ফ্যাক্টরিটি গড়ে তোলা হয়। ফ্যাক্টরিটির বৈধ কোন কাগজপত্র নেই। আমরা সরেজমিনে দেখেছি অত্যন্ত নোংরা পরিবেশে আতিফা আইসক্রিম ফ্যাক্টরিতে আইসক্রিম তৈরি হচ্ছিল। এতে নকল দুধ, কাপড়ের রংসহ নিম্নমানের উপকরণ ব্যবহৃত হচ্ছিল। যা জনস্বাস্থের জন্য হুমকি স্বরূপ। আমরা ফ্যাক্টরিটি বন্ধ করে দিয়েছি। পাশাপাশি জরিমানাও আদায় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ