সিসি নিউজ।। একটি বৈষম্যহীন সাম্যতার সমাজ ব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নীলফামারীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি ওই প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘আমরা চাই একটি বৈষম্যহীন সাম্যতার সাথে একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। যেখানে মানুষের মতপ্রকাশের অধিকার থাকবে, ভোট দেয়ার অধিকার থাকবে, দ্বিমত প্রকাশ করতে পারবে। এমন একটি ন্যায়ভিত্তি সমাজ তৈরী হবে’। এসময় তিনি সুন্দর একটি নীলফামারী গড়তে সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফারুক আল-মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, সহকারী কমিশনার তানজীর ইসলাম, সিনিয়র সাংবাদিক তাহমিন হক ববী, আতিয়ার রহমান, হাসান রাব্বী প্রধান, ভুবন রায় নিখিল, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, সাধারণ সম্পাদক নূর আলম, সাংবাদিক মোশাররফ হোসেন, জেলা রির্পোাটার ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার, সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।
উল্লেখ, গত ১২ সেপ্টেম্বর নীলফামারীর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মোহাম্মদ নায়িরুজ্জামান।