• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপন ও চারা বিতরণ

সিসি নিউজ।। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুরওে অবস্থিত শিশু স্বর্গ বিদ্যা নিকেতন  চত্বরে ওই বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়।
এ সময় বসুন্ধরা শুভ সংঘের সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. নাছিম রেজা শাহ, সাধারণ সম্পাদক শফিকুল আলম, উপস্থিত থেকে বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন।  এ সময় দৈনিক করোতায়া ও কালের কন্ঠ পত্রিকার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু, বসুন্ধরা শুভ সংঘের সৈয়দপুর উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ রানা দীপু, ক্রীড়া সম্পাদক  সোহেল রানা, শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক রোকসানা শাহী, মোতমাইন্না মিতা, খুরশীদ জাহান, শামীমা আকতার, মোস্তাহারুল প্রামানিক, আব্দুল্লাহ- আল- মামুন ও রাশেদসহ বসুন্ধরা শুভ সংঘের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ওই দিন শিশু স্বর্গ বিদ্যা নিকেতন চত্বরে বিভিন্ন ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়। এছাড়া ও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাঝে শতাধিক বিভিন্ন ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।
বসুন্ধরা শুভ সংঘের সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম জানান, গত জুলাই-আগস্ট মাসে কোটা বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের স্মরণে এই বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি গ্রহন করা হয়েছে। আমরা বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর শাখার  পক্ষ থেকে উপজেলার আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করবো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ