• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে দূর্বৃত্তের আগুনে হোটেল পুড়ে ছাই

Agun-2চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে দূর্বত্তর আগুনে এক হোটেলের আসবাবপত্র ও নগদ টাকাসহ দেড়লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
গত শুক্রবার দিবাগত ভোর রাতে উপজেলার কেষ্টহরি বাজারের মোসলেম উদ্দিনের হোটেলে শত্রুতামুলক পেট্রোল ঢেলে দূর্বত্তরা আগুন লাগিয়ে দেয়। মোসলেম উদ্দিন দোকানে ঘুমানো অবস্থা থেকে টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নেভাতে নেভাতে প্রায় সব পুড়ে যায়। মোসলেম উদ্দিনের স্ত্রী ইউপি সদস্য বিউটি বেগম জানান, শত্রুতা মূলক পেট্রোল ঢেলে দূর্বত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। এতে নগদ ১৫ থেকে ২০ হাজার টাকাসহ দোকানের সব মালামাল পুড়ে গেছে। সবমিলে ক্ষতির পরিমান ২ লক্ষাধিক টাকা। কারা লাগিয়েছে জানতে চাইলে তিনি জানান, আমি ১২ নং আলোকডিহি ইউপি’র (৭,৮,৯) ওয়ার্ড সদস্য এবং উপজেলা নির্বাচনে আ’লীগ চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম আমার ভাতিজা তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছি। এখন বুঝে নেন কারা এ কাজ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ