• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন

সিসি নিউজ।। নীলফামারীতে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী পরিষদ। বুধবার দুপুরে চৌরঙ্গীমোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধনে মিলিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মরকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফারুক আল মাসুদ। অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আল মাসুদ জানান, যথাযথ নিয়ম অনুসরণ করে জেলা প্রশাসকের মাধ্যম স্মারকলিপিটি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করা হবে। নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী পরিষদের জেলা সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে। এসব প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হলে পড়াশোনার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষক কর্মচারীদের জীবন মানের উন্নয়ন ঘটবে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ