• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সোনালিকা ট্রাক্টর ডে উদযাপিত

সিসি নিউজ।। নীলফামারীতে সোনালিকা ট্রাক্টর ডে উদযাপিত হয়েছে। বুধবার দিনব্যাপী জেলা সদরের পলাশবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ওই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ট্রাক্টরের বিনামূল্যে সার্ভিস, ১০ শতাংশ ছাড়ে যন্ত্রাংশ বিক্রয় করা হয়। বিকালে শতাধিক মালিক ও চালকদের নিয়ে নানা প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। কর্মসূচির আয়োজন করে এসিআই মোটরস লিমিটেড। সকাল ১০টার দিকে কর্মসূচির উদ্বোধন করেন এসিআই মোটরস লিমিটেডের পরিচালক (সেলস) আজম আলী। এসময় বক্তৃতা দেন জেলা কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষি প্রকৌশলী উজ্জল কুমার কর ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, এসিআই মোটরস লিমিটেডের বিক্রয় ব্যবস্থাপক মাহমুদ রশিদ, মার্কেটিং ব্যবস্থাপক সেলিম সরকার, আ লিক বিক্রয় ব্যবস্থাপক এসকে আলীম, উপ বিক্রয় ব্যবস্থাপক হামিদুর ইসলাম, পরিবেশক শুকরিয়া এন্টারপ্রাইজের মালিক খালিদ শামস কায়েশ প্রমুখ। এসময় ইয়ানমার কম্বাইন হারভেস্টর, সোনালিকা ট্রাক্টর, এসিআই পাওয়ার টিলার, এসিআই ওয়াটার পাম্প, কর্মাসিয়াল ভেইকেল, ফোটন পিকআপের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসিআই মোটরস লিমিটেডের বিক্রয় ব্যবস্থাপক মাহমুদ রশিদ জানান, ১১০জন ট্রাক্টর মালিক ও চালকদের নিয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠান শেষে বিকালে বিভিন্ন ক্যাটাগরিতে মালিক-চালক এবং উদ্যোক্তাকে পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ