• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে খোরাক হোটেলে বাসি খাবার সংরক্ষণের দায়ে জরিমানা

সিসি নিউজ।। হোটেলের রেফ্রিজারেটরে পচা ও বাসি খাবার সংরক্ষণের দায়ে নীলফামারীর সৈয়দপুর শহরের স্বনামধন্য খোরাক হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের  বাজার তদারকি অভিযানে এই জরিমানা করা হয়।

এছাড়া ওইদিন অভিযানে এক ইলিশ মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শামসুল আলম। এ সময় জেলা আনসার ব্যাটেলিয়নের একটি দল তার সাথে ছিলেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা যায়, বিভিন্ন সময় ভোক্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সৈয়দপুর শহরের শহীদ ডা: জিকরুল হক  সড়কে খোরাক হোটেলে অভিযান চালানো হয়। অভিযানকালে হোটেলের রান্নাঘর অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য রান্না ও মজুদ করতে দেখা দেখতে পান। এছাড়া রেস্টুরেন্টের রেফ্রিজারেটরে কাঁচা মাছ- মাংস ও তরকারির সাথে আগের দিনের রান্না করা মুরগির বাসি গ্রিল মজুদ করতে দেখা যায়৷ এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া একই দিনে শহরের মাছ বাজারে অভিযান চালিয়ে বেশি দামে ইলিশ মাছ বিক্রি ও মাছের ক্রয় রশিদ দেখাতে না পারায় অজয় রায় নামের মাছ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালাক শামসুল আলম বলেন, এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ