• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দশম গ্রেডে উত্তীর্ণের দাবীতে নীলফামারীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি।। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ জেলা শাখার ব্যানারে বৃহস্পতিবার বিকেলে শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসুচিতে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকরা অংশ নেন।
এতে প্রধান শিক্ষক আসাদুজ্জামান বাবু, লেবু, ইন্দু ভূষন রায়, সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনি, সন্তোষ রায়, লিমন
হোসেন, সাফিনা আক্তার সাথী বক্তব্য দেন।
মানববন্ধনে উল্লেখ করা হয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের যোগ্যতা স্নাতক সম্মান আর বেতন গ্রেড ১৩তম
অথচ অষ্টম শ্রেণি পাশ ড্রাইভার ভাইদের বেতন গ্রেড ১২তম। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন
শিক্ষকরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ