• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে অগ্নিকান্ডে ১১ দোকান পুড়ে ছাই

সিসি নিউজ।। নীলফামারীতে অগ্নিকান্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে জেলা সদরের খোকসাবাড়ি ইউনিয়নের মোনাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, রাত একটার দিকে বাজারের তোফাজ্জল হোসেনের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় বাজারের ১১টি দোকানে মালামাল পুড়ে ছাই হয়। খবর পেয়ে দিনাজপুরের খানসামা দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ৩৬ লাখ টাকার ক্ষতির দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। খানসামা দমকল বাহিনীর কর্মকর্তা মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিৎ করে বলেন, ’বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে ১১টি দোকানের আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভানোর সময় ১০লাখ টাকা সমমূল্যের মালামাল উদ্ধার করতে সক্ষম হয়’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ