• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৫৩ বছর ধরে হিন্দু সম্প্রদায়ের প্রতি বিচারহীনতা সংস্কৃতির পরিবর্তন করতে চাই- উপদেষ্টা নাহিদ

সিসি নিউজ।। তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন আমরা গত ৫৩ বছর ধরে হিন্দু সম্প্রদায়ের প্রতি বিচারহীনতার সংস্কৃতি দেখেছি। আমরা সেই সংস্কৃতির পরিবর্তন করতে চাই। আজ শনিবার রাতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শেষে ঢাকায় যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর স্থানীয় রানু এগ্রো লিমিটেড পূজামন্ডপ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টদের বিদায়ের পর পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর হামলা করা হয়েছে। অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা তাৎক্ষনিকভাবে সেইসব ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি। আমরা মনে করি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।

এ সময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ, সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির নেতৃবৃন্দ,  উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ  সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ