• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল বিঘ্নিত

সিসি নিউজ।। ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুরে বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বাংলাদেশ বিমান ও বেসরকারি কোম্পানির এয়ার এস্ট্রার ফ্লাইট। এতে ওই দুটি ফ্লাইটের সৈয়দপুরগামী প্রায় ১২০ জন যাত্রীকে নিয়ে পুনরায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

অপরদিকে ঢাকাগামী শতাধিক যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছে। তবে সংশ্লিষ্ট ফ্লাইট কর্তৃপক্ষ ফ্লাইট দুটি বাতিলের কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন।

সৈয়দপুর বিমানবন্দর সূত্রমতে, সিডিউল অনুযায়ী আজ রোববার সকাল ৮টা থেকে সোয়া ৮টার মধ্যে বাংলাদেশ বিমান ও এয়ার এস্ট্রার ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার সূচী ছিল। কিন্তু ভোর রাত থেকে সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটারের কম থাকায় ফ্লাইট দুটি অবতরণ না করে ঢাকায় ফিরে যায়।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, ভোর ৬টায় ঘন কুয়াশায় বিমানবন্দর রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৮০০ মিটার। কিন্তু পরবর্তী সময়ে দৃষ্টিসীমা কমতে থাকে। যা ৮টার দিকে দৃষ্টিসীমা ৩০০ মিটারে নেমে আসে। তবে সকাল ৯টার দিকে দৃষ্টিসীমা বেড়ে ৭০০ মিটারে উন্নীত হয়। সকাল ১১টার মধ্যে ঘন কুয়াশা কেটে যাবে বলে তিনি আশা করছেন।

সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, ভোর থেকে ঘন কুয়াশা দেখা দেয় রানওয়েতে। সকাল ৮ টার দিকে দৃষ্টিসীমা ৩০০ মিটারের কম থাকায় ফ্লাইট অবতরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বাংলাদেশ বিমান ও এয়ার এস্ট্রার ফ্লাইট দুটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ না করে ঢাকায় ফিরে যায়। তবে কোন ফ্লাইট বাতিল করা হয়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ