• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আ.লীগ আমলে দলীয় বিবেচনায় চাকরি পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিসি নিউজ ডেস্ক।। আওয়ামী লীগ আমলে দলীয় বিবেচনায় চাকরি পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গত ১৫ বছর ধরে নিয়োগ হয়েছে। তাতে কিছু মেধারভিত্তিতে চাকরি পেয়েছেন, কিন্তু যাঁরা দলীয় বিবেচনায় চাকরি পেয়েছেন তাঁদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।’

আজ শনিবার রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীতে ১৮৭ জন কর্মকর্তা যোগদান করেনি। তারা আর পুলিশ নয়, তারা সন্ত্রাসী। তাদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘মানবতাবিরোধী আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারি হওয়ায় তাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিদ্যমান চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।’ তবে অনুসন্ধানী সাংবাদিকেরা তাঁকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন এ উপদেষ্টা।

এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ