• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে অবসরের যাওয়ার এক কর্ম দিবসের মধ্যে পিআরএলের আদেশ

সিসি নিউজ।।নীলফামারী সদর উপজেলার সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তারের অবসরে যাওয়ার এক কর্ম দিবসের মধ্যেই হাতে পেলেন পিআরএলের আদেশ ও ল্যামগ্রান্ডের পত্র। নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক অবসরে যাওয়া ওই কর্মকর্তার হাতে এসব কাগজ পত্রাদি তুলে দেন। কোন হয়রানী ছাড়াই এক দিনের মধ্যে পিআরএল ও ল্যামগ্রান্ড পত্র পেয়ে খুশি অবসরে যাওয়া ওই শিক্ষা অফিসার।

গত ২০ অক্টোবর নীলফামারী সদরের উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুস সাত্তার পিআরএলে যান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার দপ্তরে কর্মকর্তাদের ডেকে ফুলের শুভেচ্ছাসহ এক কর্ম দিবসের মধ্যেই তার হাতে পিআরএলের আদেশ তুলে দেন।

আব্দুস সাত্তার বলেন, নীলফামারীর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক যোগদানের পর থেকেই কোন ধরনের হয়রানি ছাড়াই শিক্ষক ও কর্মকর্তাগণের সেবা দিয়ে যাচ্ছেন। শিক্ষক ও কর্মকর্তাগণের পিআরএল শুরু পূর্বের দিনেই তাদের হাতে ল্যামগ্রান্ডের পত্র তুলে দিয়ে ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন।

অবসরে যাওয়া শিক্ষক ইয়াকুব আলী ও আব্দুল মান্নান জানান, পূর্বে পিআরএলের আদেশ পেতে অনেক সময় লাগতো। দিনের পর দিন অফিসে ঘুরতে হতো। কিন্তু বর্তমান জেলা শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক যোগদানের পর থেকে পিআরএলসহ সব ধরনের কাজে অত্যন্ত মানবিক ও সহযোগিতামূলক আচরন করেন। তিনি এক কর্মদিবসের মধ্যেই সকল প্রক্রিয়া শেষে পেনশন আবেদন মঞ্জুর করেন।

জেলা শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক জানান, এটা আমার কর্ম জীবনের দায়িত্ব। আমি আমার দায়িত্ববোধ থেকেই এ সকল কাজ করেছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ