• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৪ নভেম্বর

সিসি নিউজ ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ৪ নভেম্বর শুরু হবে। ২০ নভেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে। ভর্তি পরীক্ষার আবেদন ফি আগের মতোই ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ৩ জানুয়ারি ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে।

চারুকলা ইউনিটে ৪ জানুয়ারি; ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে; ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটে এবং ৮ ফেব্রুয়ারি ব্যবসাশিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ ভর্তি কমিটির এক সভায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, সিলেবাস কোনো কিছু পরিবর্তন হয়নি। আগের মতোই থাকবে। আইবিএ বাদে অন্য সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে। আইবিএ ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। এ ছাড়া পরীক্ষার বাকি সবকিছু আগের নিয়মেই চলবে। পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে এবং সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ