• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা পাবে ১ লাখ ৩ হাজার কিশোরী

সিসি নিউজ।। নীলফামারীতে বিনামূল্যে এক লাখ তিন হাজার ৫২৯ জন কিশোরী হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধের টিকা পাবে। ইতিমধ্যে টিকা গ্রহনের জন্য ৩০ হাজার কিশোরী তাদের নিবন্ধন সম্পন্ন করেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকাদান কর্মসূচি উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার থেকে ঢাকা বিভাগ ব্যতিত দেশের সব বিভাগে একযোগে এক মাসব্যাপী শুরু হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকাদান কর্মসূচি। জেলার ছয় উপজেলায় এ কর্মসূচির আওতায় পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত এক লাখ দুই হাজার ৪৮২জন ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী এক হাজার ৪৭ জন কিশোরী এ কর্মসূচির আওতায় আসবে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সিভিল সার্জন মো. হাসিবুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন বিশ^ স্বাস্থ্য সংস্থার জেলা সার্ভিলেন্স চিকিৎসা কর্মকর্তা মো. মিজানুর রহমান, নীলফামারী জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. আরিফুজ্জামান, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ।
সিভিল সার্জন মো. হাসিবুর রহমান জানান, বৃহস্পতিবার এক যোগে এ টিকাদান কর্মসূচি শুরু করা হচ্ছে। একমাস ব্যাপী কর্মসূচিতে ১০ কর্মদিবসে বিদ্যালয়ে এ টিকাদান চলবে। এছাড়া আটদিন ইপিআই সেন্টারেও এ টিকাদান কর্মসূচি চলমান থাকবে। এ জন্য কিশোরীদের অনলাইনে নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন সম্পন্ন করে টিকা গ্রহনের আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ