• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চেয়ারম্যানসহ পুরো মানবাধিকার কমিশনের পদত্যাগ

সিসি নিউজ ডেস্ক।। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এবং কমিশনের সদস্যরা পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি বরাবর তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান।

ইউশা রহমান বলেন, ‘পুরো কমিশনই পদত্যাগ করেছেন। চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে কমিশনের পাঁচজন সদস্যও পদত্যাগপত্র জমা দিয়েছেন।’

কামাল উদ্দিন আহমেদ ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ১০ ডিসেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে পদত্যাগ করা কমিশনের সদস্যরা হলেন- মো. সেলিম রেজা, মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড. বিশ্বজিৎ চন্দ ও ড. তানিয়া হক। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ