• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর

সিসি নিউজ ডেস্ক।। কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা সরকার পাড়া সার্বজনীন কালী মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় মন্দিরের বারান্দায় রাখা প্রতিমাগুলো আংশিক ভাঙা অবস্থায় পাওয়া যায়।

মন্দির কমিটির সভাপতি নিতাই লাল সরকার জানান, ১৯৪০ সাল থেকে এখানে মন্দিরে কালী পূজা হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী ৭ ডিসেম্বর মন্দিরে কালী পূজা উদ্‌যাপনের জন্য প্রতিমা নির্মাণের কাজ চলছিল। কাঠামো প্রস্তুত করে মাটির প্রলেপ লাগানো প্রতিমাগুলো শুকানোর জন্য বারান্দায় রাখা হয়েছিল। সন্ধ্যার পর কে বা কারা একটি প্রতিমা উল্টে দেয় এবং চারটি প্রতিমা মন্দিরের পেছনে ফেলে দেয়। তবে মন্দিরের ভেতরে থাকা প্রতিমাগুলোর কোনো ক্ষতি হয়নি।

ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও গোয়েন্দা বিভাগ।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, রোববার দুপুর পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। মন্দির কমিটি এখনো লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং দোষীদের খুঁজে বের করা হবে।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান বলেন, প্রতিমা ভাঙচুরের বিষয়টি প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান, ঘটনার উদ্দেশ্য কে কারা এর সঙ্গে জড়িত তা স্পষ্ট নয়। কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ