সিসি নিউজ।। জুলাই গণঅভুত্থানে শহিদ ও আহতদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন নীলফামারী সরকারি কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান ভুঁইয়া। কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক প্রফেসর মো. শামসুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন কলেজর শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাফিউল বাশার, অর্থ সম্পাদক মমিনুর রহমান, শিক্ষার্থী মাইসা পপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জারীন তাসনীম, সৈয়দ মেহেদী হাসান আশিক, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রাজু পারভেজ, সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি প্রমুখ।
বক্তারা জুলাই গণাঅভুত্থানের চেতনাকে লালন করে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের আহবান জানান। পরে সেখানে শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।