• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাকিমপুরে ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা সুফিয়ান গ্রেপ্তার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩নম্বর আলীহাট ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি আলীহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

রোববার ৮ডিসেম্বর রাত সোয়া ৯টার দিকে উপজেলা আলীহাট ইউনিয়নের কাশিয়াডাংগা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি আবু সুফিয়ান কাশিয়াডাংগা গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন মিঞা।

হাকিমপুর থানার (ওসি) সুজন মিঞা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রুজ্জুকৃত মামলায় ৭ নম্বর আসামি আবু সুফিয়ানকে গতকাল রাতে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আলীহাট ইউনিয়ন চেয়ারম্যান এবং ঐ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। আজ সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ