• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ইপিজেডের নারী কর্মী নিহত

সিসি নিউজ।। নীলফামারীতে বালুবোঝাই ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পূর্ণিমা রায় (২৫) নামে একজন নারী শ্রমিক নিহত হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ৬টায় নীলফামারী-সৈয়দপুর সড়কের দারোয়ানী বাজার নামক স্থানে দূর্ঘটনা ঘটে। নিহত পূর্ণিমা রায় সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের ছোট এলোংমারী গ্রামের মানিক রায়ের স্ত্রী।

পুলিশ জানায়, স্বামীর মোটরসাইকেলে বসে উত্তরা ইপিজেডের কর্মস্থলে যাচ্ছিলেন নারী শ্রমিক পূর্ণিমা রায়। সকাল সোয়া ৬টার দিকে জেলা সদরের দারোয়ানী বাজারে পৌছালে পেছন দিক থেকে বালু বোঝাই ডাম্পার ট্রাক (রংপুর মেট্রো-ট-১১-০০৯৬) তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পূর্ণিমা রায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকের চালক শাহীন আলমকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ্দ করে। তাঁর বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের দেবিগঞ্জ এলাকার চৌধুরীপাড়ায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ জানান, আইনীপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অপরদিকে ট্রাকটি ‍থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং আটক চালককে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ