• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের মায়ের ইন্তেকাল

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিবের মা হনুফা বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর চারটায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি তিন ছেলে, এক মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু- বান্ধব, শুভাকাঙ্ক্ষী  ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার বাদ জোহর সৈয়দপুর উপজেলার তিন নম্বর  বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর ভুল্লীপাড়ায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ।

তাঁর মৃত্যুতে নীলফামারী- ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এস এম ওবায়দুর রহমান, রিয়াদ আরফান সরকার রানা, বিএনপি সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো আব্দুল গফুর সরকার, সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলজার হোসেন, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ,  অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, মোখলেছুর রহমান জুয়েল, রেজাউল করিম রেজা, মোস্তাফিজুর রহমান, শাহীদ শাহাব, সৈয়দ মো. আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মো. নাজমুল হক, মো. আব্দুল্লাহ সরকার, মো. সামসুল হক, আব্দুল জব্বার, জামাল উদ্দিন শাহ্, আজিজুল বারী বসুনিয়া, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, জসিম উদ্দিনসহ সৈয়দপুর কর্মরত সাংবাদিকেরা  শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ