• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খেজুরের রস খেয়ে বাড়ী ফেরা হলোনা চিরিরবন্দরের দুই যুবকের

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বীরগঞ্জের দুই মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল  চালকসহ আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল আটটায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কের কবিরাজহাট এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানার এসআই সিরাজ হোসেন জানায়, বীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওগামী ট্রাক ও ঠাকুরগাঁও থেকে বীরগঞ্জের উদ্দেশ্যে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মাধব রায় (২৪) নিহত হয়। নিহত মাধব রায় দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার মশালপুর গ্রামের স্কুল শিক্ষক কৈশিক রায়ের ছেলে।

অপর মোটরসাইকেল আরোহী একই এলাকার বাসিন্দা দীপু রায়কে (৩০) এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসিন নিশ্চিত করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোজাম্মেল হক জানায়, সকাল সাড়ে আটটার দিকে এই সংঘর্ষ ঘটে। ৫টি মোটরসাইকেলে বন্ধুরা ঠাকুরগাঁওয়ের নারগুনে খেজুরের রস খেতে যায়। ফেরার পথে কবিরাজহাট বাজারে মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাকটি পালিয়ে যাবার চেষ্টা করলে এলাকাবাসীরা আটক করে। যার নং ঢাকা মেট্রো ট-২৪-৫১৬১।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ প্রশাসন তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে যান চলাচলের পরিবেশ তৈরি করে। ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ