
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের পাঁচবিবিতে কণ্ঠশিল্পী আসিফ আকবর ফাউন্ডেশন এর সহযোগিতায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারী) বিকেলে ভাস্কর্য, চিত্র ও কণ্ঠশিল্পী এম আই মিঠু উদ্যোগে স্থানীয় পৌর পার্কে ৭ শত শীতার্থদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন-,জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম-আহবায়ক মাসুদ রানা প্রধান, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তালুকদার রুকু, প্রবীণ শিক্ষক প্রদিপ কুমার, পাঁচবিবি থানা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ডালিম, ছাত্রদল নেতা, জনাবুর রহমান জনি, আবু তাহের প্রমূখ।
আগামীতে কণ্ঠশিল্পী আসিফ আকবর ফাউন্ডেশন এভাবেই আর্ত মানবতার সেবায় দুঃস্থদের পাশে থাকবে বলে জানান আয়োজক শিল্পী এমআই মিঠু।