সিসি নিউজ।। নীলফামারীতে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহায়তায় ২১০জন দরিদ্র শীতার্তের মাঝে একটি করে লেপ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের তত্বাবধানে এসব লেপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মোর্শেদ আলম, সিভিল সার্জন মো. হাসিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম আবু বকর সাইফুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোর্শেদ আমান প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা, অনগ্রসর জনগোষ্ঠি, প্রতিবন্ধী ও অসচ্ছল প্রবীণ ব্যক্তিদের মধ্যে এসব লেপ বিতরণ করা হয়।