• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে শীতার্তকে শীতবস্ত্র উপহার দিল কর্ণফুলী ইন্সুরেন্স

সিসি নিউজ।। ঠান্ডাত যেনো হামরা মরি যাইসি, কাহো হামার প্যাকে দেখে না। কিন্তু এবার এই বীমার কম্বল পায়া মনটা ভরি গেইসে। হামার মত গরিবক যারা কম্বল দিসে তাঁরা যুগ যুগ বাঁচি থাকুক। কথাগুলো বলছিলেন সৈয়দপর উপজেলার বাঙালিপুরের ষাটোর্ধ বৃদ্ধা জরিনা বেওয়া।
এভাবে নীলফামারীর সৈয়দপুরে কর্ণফুলী ইন্সুরেন্স পিএলসির পক্ষ থেকে ছয় শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে শহরের আদর্শ বালিক বিদ্যালয় কলেজ মাঠে শীতার্তদের মাঝে ওই কম্বলগুলো বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্ণফুলী ইন্সুরেন্স কোম্পানী পিএলসি সৈয়দপুর শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ইনচার্জ আলহাজ্ব রশিদুল হক সরকার। বিতরণকালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিরুজ্জামান, সাংবাদিক এম আর আলম ঝন্টু, কর্ণফুলি ইন্সুরেন্স পিএলসি সৈয়দপুর শাখার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট এসরার আহমেদ সাজু, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. রেহান, আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মাকছুদুর রহমান, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এক্সকিউটিভ অফিসার নওশাদ আনসারী।
প্রধান অতিথি বলেন, উত্তরবঙ্গের শীত শীতার্তদের কাঁপিয়েছে প্রতি বছর। শীতার্ত মানুষের শরীরে শীতবস্ত্র জড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে? এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালোবাসার। কর্ণফুলী ইন্স্যুরেন্স বরাবরই আর্তমানবতার পাশে ছিল আছে এবং থাকবে।
বিতরণকালে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী ইন্সুরেন্সের সিনিয়র অফিসার শহিদুল ইসলাম, আব্দুর রহিম, সামিউল, রাজাসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ