• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঘুষের ৫০ হাজার টাকাসহ পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক আটক

সিসি নিউজ।। ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক পাসপোর্ট আবেদনকারীর কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদক কর্মকর্তারা তাঁকে হাতেনাতে আটক করেন।

দুদকের ঠাকুরগাঁও সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরিফ মারজী এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটক করার সময় ফারুক আহমেদের কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর পাসপোর্ট নবায়নের আবেদনকারী মিরানা মাহজাবিন সরকার নামের এক সেবাগ্রহীতার কাছ থেকে পাসপোর্ট নবায়নের জন্য সরকারি ফির অতিরিক্ত ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন ফারুক আহমেদ। মিরানা মাহজাবিন ঘটনাটি দুদকে জানান। একই সঙ্গে ফারুক আহমেদের মোবাইল ফোনে কথোপকথন রেকর্ড করা হয়েছিল, যেখানে ঘুষের বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।

দুদক সূত্রে আরও জানা গেছে, পরবর্তী সময়ে দুদকের একটি দল ফাঁদ পেতে ফারুক আহমেদকে ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে আটক করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ