সিসি নিউজ।। নীলফামারী ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ভাংচুরের মামলার নামীয় আসামী ডোমার পৌর যুবলীগের যুগ্ন আহ্বায়ক সৌরভ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ডোমার শহরের চিকনমাটি এলাকার হতে তাকে আটক করে পুলিশ। সে চিকনমাটি ধনী পাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ২০১২ সালে জামায়াতে ইসলামীর ডোমার উপজেলা কার্যালয় ভাংচুর মামলার অন্যতম এজাহারভুক্ত আসামী ছিল সৌরভ। ৫ আগস্টের পর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।