• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে পরিচ্ছন্নতা কর্মী ও হরিজনদের মাঝে কম্বল বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীতে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী এবং হরিজন সম্প্রদায়ের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১০টার দিকে পৌরসভা মিলনায়তনে এসব কম্বল বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নীলফামারী পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তারা।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সাইদুল ইসলাম জানান, তারুণ্যের উৎসব উপলক্ষে পৌরসভার নয়টি ওয়ার্ডে শীতার্ত মানুষের জন্য মোট ৭৬০ পিস কম্বল বিতরণ করা হচ্ছে। সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও হরিজন সম্প্রদায়ের মাঝে দুইশতাধিক কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ