• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে সমবায় দলের কর্মীসভা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীতে জাতীয়তাবাদী সমবায় দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি। এসময় জেলা জাতীয়তাবাদী সমবায় দলের আহবায়ক মাহমুদুল হক প্রধানের সভাপতিত্বে বক্তৃতা দেন প্রধান বক্তা জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, বিশেষ অতিথি জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মল্লিক মো. মোকাম্মেল কবির, সহ-সাংগঠনিক সম্পাদক এম এ হাফিজ। সভা পরিচালনা করেন দলেরর জেলা শাখার সদস্য সচিব নুরুন্নবী দুলু।
প্রধান অতিথি সাবেক সংসদ নুর আফরোজ বেগম জ্যোতি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে, সাংবিধানিক সব প্রতিষ্ঠান নষ্ট করে ফেলেছে। নতুন করে দেশকে গড়তে হবে। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১দফা দিয়েছেন। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে গণতান্ত্রিক একটি রাষ্ট্র উপহার দেবেন তারেক রহমান’।
এরআগে বর্নাঢ্য একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সমবায় দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ