সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে আগুনে ৯টি পরিবারের ১৪টি ঘর, আসবাবপত্র, নগদ টাকা, ধান-চাল, গরু-ছাগল পুড়ে ছাই হয়েছে। এতে আনুমানিক ক্ষতির পরিমান প্রায় অর্ধ কোটি টাকা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ৩ টায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়ানী সুতারপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের বাচ্চু মামুদের বাড়ি থেকে এই আগুন সূত্রপাত ঘটে। তবে আগুনের সঠিক উৎস জানা যায়নি। আগুনে বাচ্চু মামুদের বসতঘর সহ ৬টি, হাফিজুল হকের ২টি, শরিফুলের ২টি, মন্টু মিয়ার ২টি এবং ছোবেদ আলীর ২টি ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। রংপুর জেলার তারাগঞ্জ ফায়ার সার্ভিস দল এসে দীর্ঘ ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন, আগুনের ভয়াবহতা ব্যাপক ছিল তাই মূহুর্তে ৯টি পরিবারের ১৪টি ঘর পুড়ে গেছে। এসব পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। আমরা প্রাথমিক ভাবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কম্বল দেয়াসহ শুকনা খাবারের ব্যবস্থা করেছি।