সিসি নিউজ।। নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ চত্বরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফের্রুয়ারি) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ম্যুরালটি ভেঙে ফেলেন। এর আগে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যুরাল ভাঙ্গার ঘোষনা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকালে প্রশাসনিক ভবনের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি হাতুড়ি দিয়ে ভেঙ্গে ফেলা হয়। উপজেলা পরিষদে গিয়ে দেখা যায়, প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় কিছু ছাত্র রড ও হাতুড়ি দিয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর করেন। ম্যুরাল ভাংচুর চলাকালিন সেখানে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহির মিলন। তিনি বলেন, ডোমার হাইস্কুল মাঠে থাকা মুরালটিও ভেঙ্গে ফেলা হবে।