• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অপারেশন ডেভিল হান্ট: সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিসি নিউজ।। দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে নীলফামারীর সৈয়দপুরে এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে নিজ বাড়ী থেকে সৈয়দপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেপ্তার মনিরুজ্জামান জুন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়িন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক। আটক জুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যাচেষ্টার এজহারভুক্ত আসামী।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে পায়ে গুলিবিদ্ধ হন বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের নুর ইসলাম। একই বছর ৬ সেপ্টেম্বর তিনি বাদী হয়ে ৬৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় মনিরুজ্জামান জুন এজাহারভুক্ত ২নং আসামী।
ওসি ফইম উদ্দীন বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ