• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে আন্তঃজেলা কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীতে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আন্তঃজেলা কারাতে প্রতিযোগিতা। শনিবার দিনব্যাপী জেলা শহরের টেনিস কমপ্লেক্সে ওই প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে বেলা ১২টারদিকে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে বক্তৃতা দেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের বিচারক, রেফারি ও সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুন বাবু, কারাতে ফেডারেশনের পঞ্চগড় জেলার প্রশিক্ষক সোয়েব আলী, ধ্রুব কারাতে একাডেমির প্রতিষ্ঠাতা ও নীলফামারীর জেলার কোচ গায়িত্রী রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক প্রমুখ। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

বক্তারা বলেন, নিজের আত্মরক্ষার জন্য কারাতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। এটি শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও মানসিক দৃঢ়তার বিকাশেও সহায়ক। এছাড়া কারাতে প্রশিক্ষণের মাধ্যমে মেয়েরা নিজেদের আত্মরক্ষা করতে পারে। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ে আয়োজনে প্রতিযোগিতার বাস্তবায়ন করে নীলফামারী ধ্রুব কারাতে একাডেমি। জেলা প্রশাসনের ত্বত্তাবধানে সহযোগিতা করে জেলা ক্রীড়া দপ্তর ও জেলা ক্রীড়া সংস্থা।

আয়োজকরা জানান, ওই প্রতিযোগিতায় নীলফামারী, পঞ্চগড় ও রংপুর জেলার তিনটি গ্রুপে ৬০ জন প্রতিযোগি অংশ নেয়। তাদের মধ্যে নীলফামারী জেলা ২২টি, পঞ্চগড় জেলা ১৩টি এবং রংপুর জেলা ৯টি পুরস্কার লাভ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জ্যোতি বিকাশ চন্দ্র জেলায় কারাতে প্রশিক্ষণ বিকাশে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ