• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী মশিউর রহমান ডিগ্রি কলেজের ক্রীড়া প্রতিযোগিতা

সিসি নিউজ।। নীলফামারীতে মশিউর রহমান ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আমির আলী। সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. সোহেল পারভেজ। এসময় কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম, কলেজ পরিচালনা কমিটির দাতা সদস্য মো. আকতারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের প্রভাষক শাহ মো. আবু মোক্তাদির ও সহকারী অধ্যাপক মৃনাল কান্তি রায়।
অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, ক্রীড়া প্রতিযোগিতার ২৫টি ইভেণ্টে বিজয়ী ৭৫ জনের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ