সিসি নিউজ।। নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া গ্রামে অষ্টম শ্রেণীর এক ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে। এলাকাবাসী এ ঘটনায় দুইজনকে আটক করে ডিমলা থানায় সোপর্দ করেছে। ধর্ষিতা ওই এলাকার সুলতান মিয়ার কন্যা ও বালাপাড়া নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
গত বৃহস্পতিবার রাতের ঘটনায় ধর্ষিতাকে তার বাড়ির পাশে ভুট্টা ক্ষেত থেকে আহতাবস্থায় উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানাায়, ওই ছাত্রী গত ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাড়ীরা পাশে নলকূপ থেকে পানি আনার জন্য যায়। সেখানে ওঁত পেতে থাকা একই গ্রামের লতিফর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস (২৫) ও নেসার উদ্দিনের ছেলে ছামিনুর রহমান (২৪) ওই কিশোরীর মুখ বেঁধে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। অনেক খোঁজাখুঁজির পর রাত ৯ টার দিকে বাড়ির ভুট্টা ক্ষেত থেকে কিশোরীকে হাত ও মুখ বাধা অবস্থায় উদ্ধার করে। অবস্থা গুরতর হওয়ায় তাকে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী ধর্ষকদের আটক করে পুলিশে সোপর্দ করেছে। ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ডিমলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।