• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস

সিসি নিউজ।। নীলফামারীতে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বালিকাদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য বাইসাইকেল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের সহযোগিতায় শোভাযাত্রার আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)। পরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অপর একটি শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, জাতীয় মহিলা পরিষদের সভাপতি দৌলত জাহান ছবি, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল, ইউএসএস এর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলাম, টিআইবি সনাকের সদস্য ফওজিয়া ইসলাম জলি প্রমুখ।

ইউএসএস, টিআইবি সনাক, ব্র্যাক, গুডনেইবার, ওয়াল্ডভিশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর অংশগ্রহন করে এসব কর্মসূচিতে। শেষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয় ১০জন দুঃস্থ নারীর মাঝে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ