• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নাহিদ ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নাহিদ জেলা সদরের সোনারায় ইউনিয়নের দারোয়ানী স্টেশন এলাকার ধনীপাড়ার আনোয়ার হোসেনের ছেলে।

দুর্ঘটনাটি ঘটে রোববার (১৬ মার্চ) রাত ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের হরিবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলি শ্রমিক নাহিদ মোটরসাইকেল চালিয়ে নীলফামারী শহর হতে ওই সড়ক দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক হতে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে নাহিদের শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.আর সাঈদ জানান, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ সোমবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ