• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে প্রাথমিক শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান

সিসি নিউজ।। জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইম স্কেল ফেরত প্রদানের নির্দেশপত্র বাতিল, প্রশাসনিক ট্রাইবুনালের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবীতে স্মারকলিপি দিয়েছেন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে সোমবার (১৭ মার্চ) সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে যান। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতারা।

প্রাথমিক শিক্ষক সমিতির নীলফামারী জেলা শাখার আহবায়ক হামিদুল ইসলাম জানান, সারা দেশের জাতীয়করণকৃত ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের উত্তোলিত টাইমস্কেল সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান চাই আমরা। দাবী আদায়ে সারাদেশে বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ