• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রান গেল স্কুলছাত্রের

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কার মঈনূল ইসলাম মঈন ফরহাদ (১৬) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পুটিমারী ইউনিয়নের শ্মশান বাজার পেট্রলপাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফরহাদ নিতাই ইউনিয়নের হাজীপাড়া গ্রামের আনছার আলীর ছেলে। সে পানিয়ালপুকুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, ফরহাদ পেট্রলপাম্প থেকে মোটরসাইকেলের তেল নেন। এরপর তিনি মোটরসাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময়ে একটি ট্রাক এসে তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ফরহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ